ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

রাজশাহীর তানোরে সেনাবাহিনীর চেকপোস্টে মাদক ও মোটরসাইকেল ফেলে পালালো কারবারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোর উপজেলায় সেনাবাহিনীর একটি চেকপোস্ট দেখে বিপুল পরিমাণ ফেনসিডিল ও একটি মোটরসাইকেল ফেলে পালিয়েছেন এক মাদক কারবারি। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার দেবীপুর মোড়স্থ তালন্দ ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেলটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, যৌথ বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে এদিন বিকেল সাড়ে ৩টার দিকে দেবীপুর মোড় এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। মুন্ডুমালা দিক থেকে আসা নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল চেকপোস্টের কাছাকাছি আসতেই চালক বিষয়টি টের পান। ধরা পড়ার ভয়ে চালক তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলটি ফেলে রাস্তার পাশে পালিয়ে যান।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের ভেতর থেকে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তানোর থানা পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

রাজশাহীর তানোরে সেনাবাহিনীর চেকপোস্টে মাদক ও মোটরসাইকেল ফেলে পালালো কারবারি

আপডেট সময় : ০৮:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬