ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

৬ মাসের বাস্তব প্রশিক্ষণে ৯৬ শিক্ষানবিশ এএসপি’র বদলি

বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে ৯৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) মাঠ পর্যায়ের ছয় মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলি আদেশ জারি করা হয়েছে।

পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল (পিআরবি) ভলিউম-১ এর প্রবিধান-৭৯০ অনুযায়ী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সম্মতিও গ্রহণ করা হয়েছে।

নতুন আদেশে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত শিক্ষানবিশ এএসপিগণ তাদের বেতন-ভাতা সংশ্লিষ্ট ইউনিট থেকে উত্তোলন করতে পারবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মাঠ পর্যায়ে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে নবীন কর্মকর্তারা পুলিশি কার্যক্রমের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাবেন, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনি বন্দি পাহারায় কুমির ব্যবহারের ঘোষণা ইসরায়েলের, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

৬ মাসের বাস্তব প্রশিক্ষণে ৯৬ শিক্ষানবিশ এএসপি’র বদলি

আপডেট সময় : ১১:৪৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬