ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আপিল শুনানির প্রথম ঘণ্টায় ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২৮টি বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনে প্রথম ঘণ্টার শুনানিতে চারটি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সময়ে মোট ৩৬টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়, যার মধ্যে ২৮টি আপিল মঞ্জুর করে প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একটি আপিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে এবং দুটি আপিলের ক্ষেত্রে বাদী অনুপস্থিত ছিলেন।

বুধবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই আপিল শুনানি শুরু হয়। প্রথম বিরতি দেওয়া হয় বেলা সাড়ে ১১টায়।

শুনানি চলাকালে, রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদের মনোনয়ন বাতিল করা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, তার জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তালিকার দৈবচয়নকৃত দশজনের কাউকেই যাচাই করা সম্ভব হয়নি। একই কারণে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারীর মনোনয়নও বাতিল করা হয়েছে; তার ১ শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নকৃত দশজনের মধ্যে আটজনকেই যাচাই করা যায়নি। সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবিরের মনোনয়নও একই ত্রুটির কারণে বাতিল করা হয়। এছাড়া, ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-১৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুল মতিনের মনোনয়ন বৈধতা পেয়েছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার আপিল নামঞ্জুর করে আব্দুল মতিনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গিয়াস উদ্দিন সেলিমের নতুন চমক ‘পথের প্যাঁচাল’: ইয়াশ ও বহ্নির ভিন্নধর্মী রসায়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: আপিল শুনানির প্রথম ঘণ্টায় ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল, ২৮টি বৈধ ঘোষণা

আপডেট সময় : ১১:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬