ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জে নিরাপত্তা প্রহরীকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। বুধবার ভোরে ডিউটিতে যাওয়ার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

নিহত আহমেদ দেওয়ান পানগাঁও এলাকার বাসিন্দা এবং মৃত নসা দেওয়ানের ছেলে।

নিহতের মেয়ের জামাই মো. পিন্টু জানান, তার শ্বশুর আহমেদ দেওয়ান বুধবার সকাল সাড়ে ৫টার দিকে বাসা থেকে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকার একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীর দায়িত্বে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা আহমেদ দেওয়ানের পেটের বাম পাশে ছুরিকাঘাত করে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। পরে সকাল সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনি বন্দি পাহারায় কুমির ব্যবহারের ঘোষণা ইসরায়েলের, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

দক্ষিণ কেরানীগঞ্জে নিরাপত্তা প্রহরীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ১১:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬