ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চবিতে নিয়োগে অনিয়ম: দুদকের অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বেলা সাড়ে ১১টায় দুদকের চট্টগ্রাম কার্যালয়ের একটি দল এই অভিযান শুরু করে। দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১১৩ জনকে নিয়োগের সুপারিশ অনুমোদন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ায় অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ২১ জন শিক্ষক, ৮ জন কর্মকর্তা এবং ৮৪ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের সুপারিশ অনুমোদিত হয়েছে।

অভিযোগ উঠেছে, সিন্ডিকেটের এই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম সংঘটিত হয়েছে। এর মধ্যে উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা খান প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এই অনিয়মের অভিযোগের ভিত্তিতেই দুদক এই অভিযান পরিচালনা করছে। দুদকের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে নিয়োগ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করছেন এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গিয়াস উদ্দিন সেলিমের নতুন চমক ‘পথের প্যাঁচাল’: ইয়াশ ও বহ্নির ভিন্নধর্মী রসায়ন

চবিতে নিয়োগে অনিয়ম: দুদকের অভিযান

আপডেট সময় : ১১:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬