ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ ইউসুফ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন সেকশন-১১-এর বাউনিয়াবাদ এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ‘হ্যাভেন সিটি’র পশ্চিম পাশে এক ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখান থেকে ইউসুফ আলীকে আটকের পর তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই যুবক। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ইউসুফ আলীর বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনি বন্দি পাহারায় কুমির ব্যবহারের ঘোষণা ইসরায়েলের, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬