ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে ৫ম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট সম্পন্ন

কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘৫ম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬’। গত ৮ জানুয়ারি শুরু হয়ে ১০ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘটে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি। এসময় প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মফিজ আহমেদ ভুঁইয়া।

এবারের আসরে সাব-জুনিয়র, জুনিয়র ও সিনিয়র—এই তিনটি বিভাগে দেশের প্রায় ১৩২ জন গলফার অংশগ্রহণ করেন। খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে পুরো টুর্নামেন্টটি অত্যন্ত প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক হয়ে ওঠে।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের হ্যান্ডিক্যাপ ও এন্টারটেইনমেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মালেক হোসেন, এনডিসি, পিএসসি; টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, এসপিপি, পিবিজিএম, এনডব্লিউসি, পিএসসি এবং মেম্বার সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল বেগ সাব্বির আহমেদ, পিএসসি।

প্রাইম ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে সমাপনী অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ।

আয়োজকদের মতে, এই টুর্নামেন্ট গলফারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ক্রীড়াসুলভ মনোভাব এবং পেশাদারিত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। পাশাপাশি কুমিল্লা অঞ্চলে গলফ খেলার জনপ্রিয়তা বৃদ্ধি ও নতুন খেলোয়াড় তৈরিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞা শেষে মেঘনায় ফিরছেন চরফ্যাশনের জেলেরা

কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে ৫ম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট সম্পন্ন

আপডেট সময় : ১০:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬