ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে। বুধবার সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিসেম্বর মাসের এ সভায় ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা বিধানসহ সামগ্রিক উত্তম কাজের জন্য এই সম্মাননা প্রদান করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মাসিক অপরাধ পর্যালোচনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ থানা হিসেবে পুরস্কৃত হয়েছে চকবাজার থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন, পিপিএম। এছাড়া, শ্রেষ্ঠ এসআই হিসেবে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন শেরেবাংলা নগর থানার এসআই মো. আব্দুল রাজ্জাক এবং যাত্রাবাড়ী থানার এসআই মহিউদ্দিন জুয়েল। সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ক্যাটাগরিতেও যৌথভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. আক্তারুজ্জামান পলাশ এবং মুগদা থানার এএসআই মো. আক্তারুল ইসলাম।
গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেছে ডিবি-লালবাগ বিভাগ। ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব, পিপিএম শ্রেষ্ঠ টিম লিডার হিসেবে এই সম্মাননা পেয়েছেন।
ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ট্রাফিক-গুলশান বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন রামপুরা ট্রাফিক জোনের সার্জেন্ট এসএম আব্দুল আজিজ এবং মহাখালী ট্রাফিক জোনের সার্জেন্ট আঞ্জুম আল হাসিব।
ডিএমপির ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, বিভিন্ন যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ এবং অন্যান্য পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























