ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ব্যাংকিং সেবার মানোন্নয়নে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা শুরু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক তিন দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ের অত্যন্ত প্রতিযোগিতামূলক ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান সুসংহত রাখতে কর্মকর্তাদের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির উন্নয়ন অপরিহার্য। তিনি প্রশিক্ষণার্থীদের এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে উন্নত ও আধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

রাফাত উল্লা খান আরও উল্লেখ করেন, মানসম্মত ব্যবসা সম্প্রসারণ এবং ব্যাংকের সামগ্রিক লক্ষ্য অর্জনে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি জেনারেল ব্যাংকিং কার্যক্রমে কর্মকর্তাদের পেশাদারিত্বের উৎকর্ষ সাধনে এবং ব্যাংকের সেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন। তিন দিনব্যাপী আয়োজিত এই নিবিড় প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার মোট ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড

ব্যাংকিং সেবার মানোন্নয়নে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা শুরু

আপডেট সময় : ১০:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬