ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সার্বভৌমত্ব রক্ষা ও দেশসেবায় সশস্ত্র বাহিনী সর্বদা নিয়োজিত: সেনাপ্রধান

দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানোই সশস্ত্র বাহিনীর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সর্বদা নিজেদের নিয়োজিত রেখেছে।

বুধবার দুপুরে আশুলিয়ার বাইপাইলে অবস্থিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে আয়োজিত ‘বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫-২৬’-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান তার বক্তব্যে দেশের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর পাশাপাশি বিএনসিসি ক্যাডেটদের ভূমিকার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সাথে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। সামাজিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন কার্যক্রমে তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করে তিনি সংস্থাটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সেনাপ্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে তিনি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন। পরে প্যারেড গ্রাউন্ডে ক্যাডেটদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব, ৯ পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞা শেষে মেঘনায় ফিরছেন চরফ্যাশনের জেলেরা

সার্বভৌমত্ব রক্ষা ও দেশসেবায় সশস্ত্র বাহিনী সর্বদা নিয়োজিত: সেনাপ্রধান

আপডেট সময় : ১০:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬