ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

দলমতের ঊর্ধ্বে উঠে ত্রুটিমুক্ত নির্বাচন নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের

আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটে দলমতের ঊর্ধ্বে উঠে একটি ত্রুটিমুক্ত নির্বাচন উপহার দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকলকে যথাযথভাবে আচরণবিধি অনুসরণ করতে হবে এবং এ বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক নজর রাখতে হবে। এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে, সেদিকেও কঠোর দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি। কোনো ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান ডিএমপি কমিশনার।

শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, আসন্ন এই নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে। এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যেন কোনো প্রকার অভিযোগ না ওঠে, সে বিষয়ে সকল পুলিশ সদস্যকে তিনি বিশেষভাবে সতর্ক করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেন, দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে নির্বাচনী আচরণবিধিমালা মেনে দায়িত্ব পালন করতে হবে। একই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম উল্লেখ করেন, আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিসেম্বর মাসে ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

অপরাধ পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি হামলায় লেবাননে ভয়াবহ খাদ্য সংকট: সতর্কবার্তা ডব্লিউএফপির

দলমতের ঊর্ধ্বে উঠে ত্রুটিমুক্ত নির্বাচন নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের

আপডেট সময় : ১০:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬