ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস: রাজকীয় ক্ষমায় মুক্তি পাচ্ছেন ৪৪০ বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস বা ‘ইদ আল ইতিহাদ’ উপলক্ষে দেশটিতে কারাবন্দি ৪৪০ জন বাংলাদেশি নাগরিককে রাজকীয় ক্ষমা প্রদান করা হয়েছে। দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের ধারাবাহিকতায় এবং সহনশীলতার নিদর্শন হিসেবে এই মহানুভবতা প্রদর্শন করেছেন আমিরাতের শাসকরা।

বুধবার (৪ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ‘ইদ আল ইতিহাদ’ উদযাপনের অংশ হিসেবে আমিরাতের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন দেশের কয়েক হাজার বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় এনেছেন। এই বিশেষ ক্ষমার তালিকায় ৪৪০ জন বাংলাদেশি নাগরিক স্থান পেয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের রীতি অনুযায়ী, প্রতি বছর পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং জাতীয় দিবসের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে দণ্ডিত কয়েদিদের রাজকীয় ক্ষমা ঘোষণা করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—ক্ষমা ও সহমর্মিতার সংস্কৃতি প্রচার করা, কারাবন্দিদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের সাথে পুনর্মিলনের সুযোগ করে দেওয়া।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ক্ষমা কর্মসূচির ফলে বিপুল সংখ্যক বন্দি মুক্তি পেয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের একটি বড় অংশ রয়েছে। এর মাধ্যমে তারা পুনরায় নিজেদের জীবন নতুন করে সাজানোর এবং সমাজে গঠনমূলক ভূমিকা রাখার সুযোগ পাবেন। এই পদক্ষেপ আমিরাতের নেতৃত্বের মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, প্রতি বছর ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস বা ‘ইদ আল ইতিহাদ’ সাড়ম্বরে পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে সাতটি আমিরাত এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর এই বিশেষ উৎসব পালন ও বন্দিদের মুক্তি দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি হামলায় লেবাননে ভয়াবহ খাদ্য সংকট: সতর্কবার্তা ডব্লিউএফপির

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস: রাজকীয় ক্ষমায় মুক্তি পাচ্ছেন ৪৪০ বাংলাদেশি

আপডেট সময় : ১০:০০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬