রাজধানীর পূর্বাচলে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর এখন পূর্ণ আমেজে জমে উঠেছে। মেলায় আগত দর্শনার্থীরা শুধু কেনাকাটাতেই সীমাবদ্ধ থাকছেন না, বরং মানসম্মত খাবারের স্বাদ নিতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বিভিন্ন ফুড স্টলগুলোতে। বিশেষ করে সাশ্রয়ী মূল্যে বৈচিত্র্যময় ও মুখরোচক খাবারের পসরা নিয়ে বসা ‘টেস্টি ট্রিট’, ‘মিঠাই’, ‘ফ্রাই বাকেট’ এবং ‘ঝটপট’ ব্র্যান্ডের স্টলগুলো এখন মেলা প্রাঙ্গণের অন্যতম প্রধান আকর্ষণ।
জনপ্রিয় ফাস্টফুড চেইন ‘টেস্টি ট্রিট’-এর ৫ নম্বর প্রিমিয়াম স্টলে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখানে চিকেন দোনার কাবাব, মোমো, ওয়াফেল এবং এগ সসেজ রোলের ব্যাপক চাহিদা দেখা গেছে। এছাড়া সাধারণ দর্শনার্থীদের কথা মাথায় রেখে মেলা উপলক্ষে মাত্র ২০০ টাকায় বিফ তেহারি ও মোরগ পোলাওয়ের বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। ব্র্যান্ডটির ২ নম্বর কফি শপ স্টলটিতেও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
টেস্টি ট্রিটের পাশেই অবস্থিত ‘ফ্রাই বাকেট’ স্টলে ফ্রাইড চিকেন, মোমো, ওয়াফেল ও র্যাপের স্বাদ নিতে ভিড় করছেন তরুণ ও শিশুরা। বিশেষ করে দুটি বার্গার কিনলে একটি ফ্রি পাওয়ার অফারটি খাদ্যপ্রেমীদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলোর বিপণন প্রধান মো. সামিউর জানান, কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীদের বাড়তি বিনোদনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাদের স্টলগুলো। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশনা নিশ্চিত করায় পরিবার নিয়ে দর্শনার্থীরা এসব স্টলে স্বাচ্ছন্দ্যে খাবার উপভোগ করছেন।
অন্যদিকে, ১ নম্বর প্রিমিয়াম রেস্টুরেন্ট স্টলে নান্দনিক সাজে নজর কাড়ছে জনপ্রিয় মিষ্টান্ন ব্র্যান্ড ‘মিঠাই’। ঐতিহ্যবাহী মিষ্টির পাশাপাশি এখানে মিলছে ঝাল ফুচকা, দই ফুচকা, মেক্সিকান সাব স্যান্ডউইচ, জুলিয়ান চিকেন বার্গার ও রাইস বোলের মতো আধুনিক সব আইটেম। মেলা উপলক্ষে মিঠাই দিচ্ছে ৪৯৯ টাকার আকর্ষণীয় গিফট বক্স এবং ৯৯৯ টাকার বিশেষ আপ্যায়ন কম্বো অফার।
পাশেই ফ্রোজেন ফুড ব্র্যান্ড ‘ঝটপট’-এর স্টলে মাত্র ৩০ টাকা থেকে শুরু করে বিভিন্ন সুলভ মূল্যের খাবার পাওয়া যাচ্ছে। স্পাইসি চিকেন, মিট বল, নাগেটস ও চিকেন ললিপপের পাশাপাশি এখানে ১৩০ টাকায় মিলছে বাজেট-ফ্রেন্ডলি লাঞ্চের সুব্যবস্থা। এছাড়া ফ্রোজেন আইটেমগুলোতে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।
মিঠাই ও ঝটপট-এর বিপণন প্রধান আনিসুল ইসলাম জানান, গুণগত মান ও স্বাদের কারণে দর্শনার্থীদের কাছ থেকে তারা প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পাচ্ছেন। মেলায় আসা মানুষের রুচি ও চাহিদাকে প্রাধান্য দিয়েই তারা তাদের মেনু সাজিয়েছেন। সব মিলিয়ে বাণিজ্য মেলার এই আসরে খাবারের স্টলগুলো দর্শনার্থীদের অভিজ্ঞতায় যোগ করেছে নতুন মাত্রা।
রিপোর্টারের নাম 

























