ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

বিজয়ের মাসে বাংলাদেশ অর্জন করল এক অনন্য আন্তর্জাতিক সম্মান। মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ স্কাইডাইভিং অভিযানে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়ে দেশটি। এর মাধ্যমে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে যুক্ত হলো। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে এ ব্যতিক্রমী অভিযানে আকাশে ভেসে ওঠে লাল-সবুজের ৫৪টি জাতীয় পতাকা। অভিযানে চৌধুরী আশিক মাহমুদসহ (বিডা) প্রশিক্ষিত প্যারাট্রুপাররা অংশ নেন। পুরো উদ্যোগের পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন।

‘মোস্ট ফ্ল্যাগস ফ্লোন সিমালটেনিয়াসলি হোয়াইল স্কাইডাইভিং (প্যারাশুট জাম্প)’ শিরোনামে এই রেকর্ড অর্জন করে টিম বাংলাদেশ।এর মাধ্যমে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিশিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি লাভ করে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রেকর্ডস ম্যানেজমেন্ট টিম জানায়, এই উদ্যোগের লক্ষ্য ছিল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে তোলা এবং দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্র করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার একটি শক্তিশালী বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা।

আইএসপিআর আরো জানায়, এই অর্জন শুধু একটি বিশ্বরেকর্ড নয়; এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং সশস্ত্র বাহিনীর পেশাদারির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। লাল-সবুজের এই গর্বিত মুহূর্ত ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

‘জুলাই গণঅভ্যুত্থান মুছে ফেলার ষড়যন্ত্র চলছে’, ‘ডিপ পাওয়ার’ সক্রিয়: সাবেক শিবির সভাপতি

স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

আপডেট সময় : ০১:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬