ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিজিবিতে ৩ হাজার নবীন সদস্যের শপথ গ্রহণ: সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা আজ। ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সর্বোচ্চ সংখ্যক ৩ হাজার ২৩ জন নবীন সদস্য দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার শপথ গ্রহণ করবেন। এই নবীন সদস্যদের মধ্যে ২ হাজার ৯৫০ জন পুরুষ এবং ৭৩ জন মহিলা রয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) ঐতিহ্যবাহী ‘বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে’ এই বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করানোর পাশাপাশি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।

এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ১০৪তম রিক্রুট ব্যাচে প্রশিক্ষণে সেরা নবীন সৈনিক হিসেবে প্রথম স্থান অধিকার করেছেন আল ইমরান (বক্ষ নম্বর ১৫৫)। শারীরিক উৎকর্ষতায় প্রথম হয়েছেন শপিকুল ইসলাম (পুরুষ) ও লুবনা খাতুন (মহিলা)। এছাড়া, শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান তামিম (পুরুষ) ও নাহিদা আক্তার (মহিলা)।

বিজিটিসিএন্ডসি বিগত ৪৪ বছর ধরে বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দিয়ে আসছে এবং স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৭২টি ব্যাচকে সফলভাবে প্রশিক্ষণ দিয়েছে। যদিও প্রতিষ্ঠানটির স্বাভাবিক প্রশিক্ষণ সক্ষমতা ৭০০ থেকে ১ হাজার জন, তবে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা এবং বিজিবি সদর দপ্তরের সক্রিয় তত্ত্বাবধানে প্রয়োজনীয় অবকাঠামো ও ব্যবস্থাপনার উন্নয়ন ঘটিয়ে ১০৪তম ব্যাচে একসঙ্গে ৩ হাজার ২৩ জন রিক্রুটকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এটি স্বাধীন বাংলাদেশে একটি অভাবনীয় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির গেজেট প্রকাশ, শপথের প্রস্তুতি

বিজিবিতে ৩ হাজার নবীন সদস্যের শপথ গ্রহণ: সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার

আপডেট সময় : ১১:১৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬