ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ময়মনসিংহে দুর্ধর্ষ হামলা: পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ জন হাসপাতালে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটেছে। এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পথে সংঘবদ্ধ একটি দল পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়ে গেছে। এই হামলায় এক এএসআই ও তিন কনস্টেবলসহ মোট পাঁচজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে দিগারকান্দা এলাকার রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম (৩০) ও তার সহযোগীরা। রাসেলকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

ওই মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়ার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে এবং হাতকড়াসহ আরিফুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এক এএসআই এবং তিন কনস্টেবলসহ মোট পাঁচজন পুলিশ সদস্য আহত হন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক। এ ঘটনায় নেতৃত্বদানকারী আসামি আরিফুলের বাবা সাগর আলীকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে টহল দেন। ছিনিয়ে নেওয়া আসামি আরিফুল ইসলামসহ হামলায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

ময়মনসিংহে দুর্ধর্ষ হামলা: পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ জন হাসপাতালে

আপডেট সময় : ১২:৪৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬