ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

কালকিনিতে চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যের কিনারা খুঁজছে পুলিশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সমিতিরহাট বাজারের নিজ দোকানের ভেতর থেকে মঙ্গলবার সকালে জাকির হাওলাদার (৪০) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত জাকির পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারেরচর এলাকার বাসিন্দা এবং মৃত রফিজুদ্দিন হাওলাদারের ছোট ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে ফজরের নামাজের সময় জাকির বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। সকালে স্থানীয়রা তার নিজ দোকানের ভেতরে আড়ার সঙ্গে মাফলার পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান।

সমিতিরহাট বাজারের নৈশপ্রহরী আয়নাল হোসেন জানান, ফজরের আজানের সময় জাকির বাজারে এসে তার সঙ্গে কথা বলেন এবং এরপর তাকে দোকানের ভেতরে প্রবেশ করতে দেখেন। একই বাজারের মাওলানা আব্দুল কাইয়ুম জানান, তিনি প্রতিদিন ফজরের নামাজের পর জাকিরের দোকানে চা পান করতে আসেন। মঙ্গলবার সকালে দোকানে এসে দেখেন দোকানের ঝাপ নামানো, কিন্তু দোকান খোলা হয়নি। কয়েকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঝাপের ফাঁক দিয়ে তাকিয়ে অন্ধকারে কিছু বোঝা যাচ্ছিল না। পরে মোবাইলের আলো জ্বালিয়ে তিনি জাকিরের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা কালকিনি থানায় খবর দেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে তেলবাহী ট্যাঙ্কারে হামলা

কালকিনিতে চা দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্যের কিনারা খুঁজছে পুলিশ

আপডেট সময় : ১১:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬