ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

সিলেট বিভাগে সড়কে ঝরল ৩৬৪ প্রাণ: বিদায়ী বছরে আহত ৮৭২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিলেট বিভাগে সদ্য বিদায়ী বছরে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৬৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৭২ জন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত এক বছরে বিভাগজুড়ে মোট ৩৫৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

নিসচার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহীর সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। জেলার হিসাবে সিলেট জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা সর্বাধিক। অন্যদিকে, উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে হবিগঞ্জ জেলার মাধবপুরে।

জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, সিলেট জেলায় ১৫৮টি দুর্ঘটনায় ১৫৮ জন নিহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ৭৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭৯ জন। সুনামগঞ্জে ৬৮টি দুর্ঘটনায় ৬৭ জন এবং মৌলভীবাজারে ৫৭টি দুর্ঘটনায় ৬০ জন নিহত হন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো নিসচার এই প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার বেশ কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা, বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য করা, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকের সংখ্যা বৃদ্ধি, মোটরসাইকেলের অবাধ চলাচল এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছয় মাসে হাম সংক্রমণে শীর্ষে বাংলাদেশ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

সিলেট বিভাগে সড়কে ঝরল ৩৬৪ প্রাণ: বিদায়ী বছরে আহত ৮৭২

আপডেট সময় : ১০:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬