ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক, মাদকবিরোধী অভিযানে বিপুল মাদক জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে পৃথক এক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও মাদক সিরাপ জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিজিবি’র সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে শ্যামকুড় ও শ্রীনাথপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুজন নারী রয়েছেন। তারা গোপালগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

এদিকে, একই দিনে শ্যামকুড় ও রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ এবং ৩৪ বোতল মাদক সিরাপ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছয় মাসে হাম সংক্রমণে শীর্ষে বাংলাদেশ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক, মাদকবিরোধী অভিযানে বিপুল মাদক জব্দ

আপডেট সময় : ০৯:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬