ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ভুয়া পরিচয়ে পাসপোর্ট: নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টাকালে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই যুবকের নাম রাইয়াস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, রাইয়াস নিজেকে মো. জামাল শেখ নামে পরিচয় দিয়ে পাসপোর্ট আবেদন করেন। তার আবেদনে পিতার নাম মো. মুন্নু শেখ, মায়ের নাম রুনা বেগম, জন্ম তারিখ ২০০২ সালের ২২ জুন এবং জাতীয় পরিচয়পত্র নম্বর ১৯৫৯৩৪৪৮৮৬ উল্লেখ করা হয়। ঠিকানা হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম পাড়া এলাকার ভূবশী, ডুবশী গ্রাম এবং জন্মস্থান হিসেবে গোপালগঞ্জ দেখানো হয়।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ জানান, আবেদনপত্র যাচাই-বাছাইয়ের সময় আবেদনকারীর চেহারার সঙ্গে জমা দেওয়া জাতীয় পরিচয়পত্রের ছবির অসঙ্গতি দেখে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরবর্তীতে নিবিড় অনুসন্ধানে রোহিঙ্গা ডেটাবেজের সঙ্গে তার ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা হলে রাইয়াসের আসল পরিচয় উদ্ঘাটিত হয়।

উপপরিচালক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাইয়াস স্বীকার করেছেন যে তিনি একজন রোহিঙ্গা নাগরিক এবং জালিয়াতির মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করার চেষ্টা করছিলেন। গ্রেপ্তারের পর তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থার প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তি তৈরি করেন’

ভুয়া পরিচয়ে পাসপোর্ট: নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬