ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: কনের নানী নিহত, আহত ৫

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। মঙ্গলবার দুপুরে বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ মর্মান্তিক দুর্ঘটনায় কনের নানী প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন যাত্রী।

নিহত নারীর নাম ফাতেমা বেগম (৫৫)। তিনি উপজেলার ধুম ইউনিয়নের শান্তিরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ধুম ইউনিয়নের শান্তিরহাট থেকে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে চালক চলন্ত গাড়ির দরজা খুলে লাফিয়ে নেমে পড়লে নিয়ন্ত্রণহীন মাইক্রোবাসটি রাস্তার নিচে ছিটকে পড়ে। সে সময় গাড়িটিতে নারী ও শিশুসহ প্রায় ১৫ জন যাত্রী ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, দুটি মাইক্রোবাস পাল্লা দিয়ে দ্রুতগতিতে আসছিল। হঠাৎ কালো রঙের একটি মাইক্রোবাস সড়কের পাশে নেমে যেতে শুরু করলে চালক নিজের প্রাণ বাঁচাতে গাড়ি থেকে লাফ দেন। এতে গাড়িটি সরাসরি খাদে গিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই ফাতেমা বেগম মারা যান। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিএম হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থার প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তি তৈরি করেন’

মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: কনের নানী নিহত, আহত ৫

আপডেট সময় : ০৮:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬