ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

কানাডায় পাঠানোর প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ‘ডিসপ্লে’ গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কানাডায় উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা প্রদানের মাধ্যমে প্রায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফজলার রহমান ওরফে ‘ডিসপ্লে’ (২৬) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর সহযোগিতায় নীলফামারী থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ফজলার রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার কেশবা কসাইপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বিদেশে পাঠানোর নামে সহজ-সরল মানুষের কাছ থেকে ১৬ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয় ফজলার রহমান ও তার সহযোগীরা। প্রতারণার অংশ হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় ভুয়া ভিসা। এই জালিয়াতির অভিযোগে ২০২৫ সালের ২ নভেম্বর সাইবার সুরক্ষা আইনে ফজলার রহমানসহ মোট পাঁচজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই ‘ডিসপ্লে’ আত্মগোপনে ছিল।

দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নীলফামারী সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কানাডায় পাঠানোর প্রলোভন দেখিয়ে নিরীহ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় ফজলার রহমানকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থার প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তি তৈরি করেন’

কানাডায় পাঠানোর প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ‘ডিসপ্লে’ গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬