ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় যৌথ অভিযান: ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দসহ কারখানা সিলগালা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করেছে সেনাবাহিনী ও ভ্রাম্যমাণ আদালত। উপজেলার পিরব ইউনিয়নের খয়রাপুকুর এলাকায় পরিচালিত এই অভিযানে কারখানাটি সিলগালা করার পাশাপাশি বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান এবং বগুড়া সদর ক্যাম্পের সেনাবাহিনীর একটি চৌকস দল এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই কারখানার মালিক একটি নির্দিষ্ট ব্র্যান্ডের নামে নামমাত্র অনুমোদন নিয়ে ১২ থেকে ১৪ ধরনের বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করে আসছিলেন। দীর্ঘদিন ধরে চলা এই জালিয়াতির খবর পেয়ে সেখানে হানা দেয় যৌথ বাহিনী।

অভিযান চলাকালীন কারখানা থেকে আনুমানিক ১০ কোটি টাকা মূল্যের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, ১৫ লাখ টাকার অবৈধ ব্যান্ড রোল এবং ১০ লাখ টাকা মূল্যের তামাক উদ্ধার করা হয়। এ সময় কারখানায় কর্মরত পাঁচজন শ্রমিককে আটক করে সেনাবাহিনী। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কারখানা কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থার প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তি তৈরি করেন’

শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় যৌথ অভিযান: ১০ কোটি টাকার সরঞ্জাম জব্দসহ কারখানা সিলগালা

আপডেট সময় : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬