ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বাগেরহাটে ৪৩ পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাগেরহাটের কচুয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ মো. হাসান শিকদার (৩২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ঋষিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হাসান শিকদার কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সেকেন উদ্দিন শিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি রাড়িপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল সোমবার রাতে ঋষিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে হাসান শিকদারকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশ।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ডিবির অভিযানে ইয়াবাসহ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থার প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তি তৈরি করেন’

বাগেরহাটে ৪৩ পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬