ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

কাউনিয়ায় ইয়াবা ও জাল নোটসহ এক ব্যক্তি আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রংপুরের কাউনিয়ায় বিপুল পরিমাণ জাল টাকা ও ইয়াবাসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার উপজেলার কুশা ইউনিয়নের বাহাগিলি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. ইয়াসিন আলী (৫৮)। তিনি ওই গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের একটি বিশেষ দল ইয়াসিন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৩৫ হাজার টাকার জাল নোট এবং ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচা ও জাল নোট মজুত রাখার অভিযোগে তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটক আসামিকে কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল নোট সংক্রান্ত সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এলাকায় মাদক ও জাল নোটের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাফ নদী ও সাগরের অব্যাহত ভাঙনে ভিটেমাটি হারা শাহপরীর দ্বীপের মানুষ

কাউনিয়ায় ইয়াবা ও জাল নোটসহ এক ব্যক্তি আটক

আপডেট সময় : ০৫:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬