ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

চাঞ্চল্যকর সিয়াম হত্যা মামলা: কুখ্যাত মাদক কারবারি মোস্তফা গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঞ্চল্যকর সিয়াম হত্যা মামলার অন্যতম আসামি এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী মোস্তফা মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সুবিদখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মোস্তফা মৃধা (৫৩) উত্তর সুবিদখালী গ্রামের কেতাব আলী মৃধার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আদালতে ছয়টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, সিয়াম হত্যা মামলায় মোস্তফা মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৩ ডিসেম্বর মির্জাগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন ১৮ বছর বয়সী সিয়াম। বিকেলে খালাতো ভাই আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গে সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘুরতে গেলে স্থানীয় বখাটে রাইয়ান ও তার সহযোগীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাইয়ান ও তার সহযোগীরা তাদের স্থানীয় বালুর মাঠে নিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিয়াম পটুয়াখালী সদর থানার ইটবাড়িয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের আব্দুল বাসেত তালুকদারের ছেলে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

চাঞ্চল্যকর সিয়াম হত্যা মামলা: কুখ্যাত মাদক কারবারি মোস্তফা গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬