ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

সীমান্ত পেরিয়ে গুলি: টেকনাফে শিশু আহত, আটক ৫৩ অনুপ্রবেশকারী

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি (এএ) এবং রোহিঙ্গা বিদ্রোহীদের মধ্যে টানা চার দিনের ভয়াবহ সংঘাতের জেরে বাংলাদেশের সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই সংঘর্ষের রেশ ধরে গতকাল দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত ব্যাপক গোলাগুলির শব্দে টেকনাফ সীমান্ত কেঁপে ওঠে।

সংঘর্ষের একপর্যায়ে আরকান আর্মি রোহিঙ্গা বিদ্রোহীদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় এবং তাদের তাড়া করে বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে অনুপ্রবেশ করে। এ সময় তারা এলোপাতাড়ি গুলি চালালে হুজাইফা সুলতানা আফনান (৯) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়। সকালে স্কুলের উদ্দেশে বাড়ির সামনে খেলার সময় এই মর্মান্তিক ঘটনার শিকার হয় হুজাইফা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে এমএসএফ হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হুজাইফার বাবা জসিম উদ্দিন নিশ্চিত করেছেন যে, তার মেয়ে এখনো জীবিত আছে।

এদিকে, মিয়ানমারের এই সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে পালিয়ে আসার সময় ৫৩ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। আটককৃতদের মধ্যে তিন-চারজন গুলিবিদ্ধ অবস্থায় ছিল বলে জানা গেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি আপাত শান্ত রয়েছে। জনসাধারণের সড়ক অবরোধের পর সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

সীমান্ত পেরিয়ে গুলি: টেকনাফে শিশু আহত, আটক ৫৩ অনুপ্রবেশকারী

আপডেট সময় : ০৫:৩৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬