ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণায় ৬ জন গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ভিসা জালিয়াতি ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামে অভিযান চালিয়ে চারজন অনলাইন জুয়াড়িকে আটক করা হয়। তাদের মোবাইল ফোন যাচাই-বাছাই করে অনলাইন ক্যাসিনো খেলার প্রমাণ পাওয়া যায়।

একই রাতে নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামে আরেকটি অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজনের মোবাইল ফোনে ভিসা প্রতারণার আলামত এবং অন্যজনের ফোনে অনলাইন জুয়া খেলার সংশ্লিষ্টতা পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন: নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের আবু আলম (২০) ও লাল মিয়া (২১); এবং কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামের বুলবুল মিয়া (৪৫), গফফার মিয়া (৩২), মঞ্জুরুল (২২) ও সেলিম (২২)।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) কাজী রিপনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণায় ৬ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩২:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬