ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশু উদ্ধার: পাচার সন্দেহে তদন্ত শুরু

রাজধানী সংলগ্ন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনক পরিস্থিতিতে তিন শিশুকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। রোববার ভোররাতে পরিচালিত এক অভিযানে ১০, ৮ ও ৫ বছর বয়সী ওই তিন শিশুকে উদ্ধার করে সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানা সূত্রে জানা গেছে, রোববার আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ সূত্রধর তার সঙ্গীয় ফোর্সসহ বাণিজ্য মেলার চায়না ক্যাম্প এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) নামের এই তিন শিশুকে তারা উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, এই শিশুদের পাচারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত শিশুরা তাদের নাম ও পিতার নাম ছাড়া নিজেদের সম্পর্কে তেমন কোনো তথ্য দিতে পারেনি। তারা শুধু জানায়, কুর্মিটোলা রেলস্টেশনে এসেছিল, তবে সেখানে কিভাবে এসেছে তা তাদের মনে নেই। পরে তারা কুড়িল থেকে বাসে চড়ে বাণিজ্য মেলা এলাকায় আসে।

শিশুদের উদ্ধারের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়। এরপর তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে, সমাজসেবা অধিদপ্তর শিশুদের দেখভাল এবং তাদের পরিচয় ও পরিবারের সন্ধান নিশ্চিত করার দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে শিশুদের পরিচয় ও পরিবারের অবস্থান নিশ্চিত করতে পুলিশ ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং একইসাথে শিশুদের প্রয়োজনীয় মানসিক ও নিরাপত্তা সহায়তা প্রদান করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশু উদ্ধার: পাচার সন্দেহে তদন্ত শুরু

আপডেট সময় : ০৫:৩১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬