আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে জোরালো প্রচারণার লক্ষ্যে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) তাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে। নতুন এই ৩১ সদস্যবিশিষ্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সেক্রেটারি মনোনীত হয়েছেন যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন।
গত শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এই নতুন কমিটির অনুমোদন দেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কমিটি আগামী জাতীয় নির্বাচনের সার্বিক পরিকল্পনা প্রণয়ন, মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয়, আইনি ও প্রশাসনিক বিষয়াদি পরিচালনা করবে। একই সাথে, গণমাধ্যম প্রচারণা, নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী জনমত গঠনে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব দেবে।
চেয়ারম্যান ও সেক্রেটারি ছাড়াও কমিটিতে আরও ২৯ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লে. কর্নেল (অব.) মো. সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ্, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।
রিপোর্টারের নাম 
























