ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বিএনপি’র উপদেষ্টা পরিষদে সাবেক এমপি নাজিমুদ্দিন আলম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলে সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমকে অন্তর্ভুক্ত করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের গঠনতন্ত্রের ৬ (খ) (১২) ধারা অনুযায়ী নাজিমুদ্দিন আলমকে চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দল আশা প্রকাশ করেছে, সাংগঠনিক তৎপরতার মাধ্যমে দলের শক্তি বৃদ্ধিতে তিনি যথাযথ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বজ্রপাতে ১২ জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক, সতর্কতামূলক পদক্ষেপের দাবি

বিএনপি’র উপদেষ্টা পরিষদে সাবেক এমপি নাজিমুদ্দিন আলম

আপডেট সময় : ০৮:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬