ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বিএনপি’র নীতিনির্ধারণী বৈঠক আজ রাতে: তারেকের উত্তরবঙ্গ সফর ও সাংগঠনিক কৌশল আলোচনায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ শুক্রবার রাতে তাদের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে। রাত ৯টায় গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেকের আসন্ন উত্তরবঙ্গ সফর, দলের মনোনয়ন প্রক্রিয়া এবং চেয়ারপারসনের পদ সংশ্লিষ্ট কৌশলগত বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের নীতিনির্ধারকরা তারেক রহমানের সফরসূচি চূড়ান্ত করা, বিভিন্ন নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া এবং দলের চেয়ারপারসনের পদ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

আগামী রবিবার (১১ জানুয়ারি) থেকে শুরু হয়ে ১৪ জানুয়ারি পর্যন্ত তারেক রহমান উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সাংগঠনিক সফরে যাবেন। এই সফরে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন, বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন এবং জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার সফরসূচিতে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলা অন্তর্ভুক্ত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বজ্রপাতে ১২ জনের মৃত্যুতে জামায়াতের গভীর শোক, সতর্কতামূলক পদক্ষেপের দাবি

বিএনপি’র নীতিনির্ধারণী বৈঠক আজ রাতে: তারেকের উত্তরবঙ্গ সফর ও সাংগঠনিক কৌশল আলোচনায়

আপডেট সময় : ০৪:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬