ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

প্রকাশ্যে এল ক্যাটরিনা ও ভিকির সন্তানের ছবি ও নাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতি তাদের ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন। প্রথমবারের মতো নিজেদের ছেলের নাম ও হাতের একটি ছবি প্রকাশ করেছেন এই জনপ্রিয় জুটি। ছেলের জন্মের প্রায় দুই মাস পর তারা এই বিশেষ খবরটি সামনে আনলেন।

ক্যাটরিনা ও ভিকি তাদের সন্তানের নাম রেখেছেন বিহান কৌশল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের হাতের একটি ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন যে, বিহান তাদের জীবনের আলোর রশ্মি এবং দীর্ঘ প্রার্থনার ফল। সন্তানের আগমনে তাদের জীবন এক নিমিষেই বদলে গেছে। এই আনন্দের জন্য তারা কতটা কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান ক্যাটরিনা।

বিহান একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হলো ভোর বা সকাল। মূলত এক নতুন যুগের সূচনা বোঝাতে এই নামটি বেছে নেওয়া হয়েছে। এই ঘোষণা আসার পর থেকেই অনুরাগীসহ শোবিজ অঙ্গনের তারকারা তাদের অভিনন্দন জানাচ্ছেন। অভিনেত্রী পরিণীতি চোপড়া, দিয়া মির্জা, হৃতিক রোশন এবং ভূমি পেডনেকারসহ আরও অনেকেই ছোট্ট বিহানকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতিকে নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ কাজ করে। এবার তাদের সন্তানের খবর প্রকাশ্যে আসায় সেই আনন্দ কয়েকগুণ বেড়ে গেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে ‘মুজিবপ্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে ঝটিকা মিছিল: ৮ জন আটক

প্রকাশ্যে এল ক্যাটরিনা ও ভিকির সন্তানের ছবি ও নাম

আপডেট সময় : ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬