ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে একই সময়ে মাঠে নামছে ফুটবলের তিন পরাশক্তি ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। বাংলাদেশের সময় অনুযায়ী রাত দেড়টায় শুরু হবে দুইটি ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলির মধ্যকার ম্যাচটি শুরু হবে রাত সোয়া দুইটায়।
ওয়েস্ট লন্ডন ডার্বিতে ফুলহ্যামের মুখোমুখি হচ্ছে চেলসি। নতুন কোচ লিয়াম রোজনিয়রের নাম আলোচনায় থাকলেও, ব্লুজদের ডাগআউটে দেখা যাবে ভারপ্রাপ্ত কোচ ক্যালাম ম্যাকফারলেনকে। তার অধীনেই সবশেষ ম্যাচে শক্তিশালী ম্যানচেস্টার সিটির বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট ছিনিয়ে নেয় চেলসির অনূর্ধ্ব-২১ দলের এই কোচ। চেলসির জন্য সুখবর হিসেবে নিষেধাজ্ঞা কাটিয়ে মিডফিল্ডার ময়সেস কেইসেডো ফিরছেন। তবে মার্ক কুকুরেয়া, ওয়েসলি ফোফানা, মাখাইলো মুড্রিক ও রোমিও লাভিয়ার মতো তারকা ফুটবলাররা ইনজুরির কারণে এখনও মাঠের বাইরে।
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটেও থাকছে নতুন মুখ। ভারপ্রাপ্ত কোচ আন্দ্রে ফ্লেচারের অধীনে বার্নলির বিপক্ষে মাঠে নামবে রেড ডেভিলরা। রেড ডেভিল ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, ইনজুরি কাটিয়ে ফিরেছেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ব্রুনো ফার্নান্দেস ও মেসন মাউন্ট। তবে আফ্রিকান নেশন্স কাপের কারণে গোলরক্ষক আন্দ্রে ওনানা, মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত এবং ফরোয়ার্ড আমাদ ডিয়াল্লোকে পাবে না দলটি।
রিপোর্টারের নাম 

























