ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিশ্বকাপ ম্যাচ স্থানান্তরে বিসিবির দাবি নাকচ, ভারত সফরের উপর জোর আইসিসির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আসন্ন বিশ্বকাপের কয়েকটি ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা খারিজ করে দিয়েছে। ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এমন তথ্য জানা গেছে।

গণমাধ্যম সূত্রে প্রকাশিত খবর অনুযায়ী, গত মঙ্গলবার আইসিসি ও বিসিবির মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া সম্ভব নয়। একই সাথে নাকি বিসিবিকে এও জানানো হয়েছে যে, বাংলাদেশ দল যদি ভারতে গিয়ে খেলতে না চায়, তাহলে তাদেরকে পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হতে পারে।

তবে, এই বৈঠকের সিদ্ধান্ত নিয়ে পরস্পরবিরোধী কিছু তথ্য পাওয়া যাচ্ছে। আইসিসি বা বিসিবি, কোনো পক্ষই এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। মঙ্গলবার রাত পর্যন্ত বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ স্থানান্তরের বিষয়ে তাদের পাঠানো ই-মেইলের কোনো জবাব আইসিসির কাছ থেকে এখনো পাওয়া যায়নি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের অমিত শাহকে বরখাস্তের দাবি, মোদিকে রাহুল গান্ধীর আহ্বান

বিশ্বকাপ ম্যাচ স্থানান্তরে বিসিবির দাবি নাকচ, ভারত সফরের উপর জোর আইসিসির

আপডেট সময় : ০৭:০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬