কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশতম আসরে অংশ নিতে যাচ্ছেন। সম্প্রতি টুর্নামেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে করা সেই পোস্টে পিএসএল কর্তৃপক্ষ ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে জানায়, “ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএলের একাদশতম আসরে যোগ দিচ্ছে মুস্তাফিজ।”
একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, বাঁহাতি এই পেসার পিএসএলে খেলার জন্য ইতোমধ্যে ড্রাফটে নিজের নাম জমা দিয়েছেন। ফলে মোস্তাফিজকে পিএসএলের মাঠে দেখার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
রিপোর্টারের নাম 

























