ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

চেলসির নতুন কোচ সাবেক ইংলিশ ডিফেন্ডার লিয়াম রোজেনিয়র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ইংলিশ জায়ান্ট চেলসির নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক ইংলিশ ডিফেন্ডার লিয়াম রোজেনিয়র। ফরাসি ক্লাব স্ত্রাসবুর্গের পাট চুকিয়ে এবার ব্লুজদের ডাগআউটের দায়িত্ব সামলাবেন তিনি।

স্ত্রাসবুর্গে গেল প্রায় দেড় বছর সময় কাটিয়েছেন রোজেনিয়র, যেখানে তার অধীনে দলটি ফরাসি লিগে দুর্দান্ত পারফর্ম করে। তার হাত ধরে ক্লাবটি লিগ টেবিলে সপ্তম স্থানে উঠে এসেছিল। এবার লন্ডনের ক্লাব চেলসিতে এক নতুন ও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি, যা তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে, ২০২২ সালে ডার্বি কাউন্টির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তার কোচিং ক্যারিয়ারের সূচনা হয়। একই বছর তিনি হাল সিটির প্রধান কোচের দায়িত্বও পালন করেন।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি এনজো মারেসকাকে বরখাস্ত করার পর থেকেই চেলসির কোচের পদটি শূন্য ছিল। মারেসকার অধীনে চেলসি ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা কনফারেন্স লিগের মতো গুরুত্বপূর্ণ শিরোপা জিতলেও ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্যের জেরে তাকে পদত্যাগ করতে হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভয়নগরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৭; রণক্ষেত্র ভাটপাড়া বাজার

চেলসির নতুন কোচ সাবেক ইংলিশ ডিফেন্ডার লিয়াম রোজেনিয়র

আপডেট সময় : ০৮:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬