জাপানের রাজধানী টোকিওর বিখ্যাত টয়োসু মাছের বাজারে বছরের প্রথম নিলামে এক বিরল ব্লুফিন টুনা রেকর্ড দামে বিক্রি হয়েছে। মাছটি কিনতে ক্রেতাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়, যা শেষ পর্যন্ত ৩.২ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ কোটি টাকা) গিয়ে ঠেকে।
সম্প্রতি অনুষ্ঠিত এই নিলামে কিওমুরা কর্পোরেশন বিশাল আকারের এই টুনা মাছটি কিনে নেয়। মাছটির ওজন ছিল ২৪৩ কেজি। স্থানীয় সময় ভোর ৫টার দিকে নিলাম শুরু হয় এবং দ্রুতই এর দাম বাড়তে থাকে।
কিওমুরা কর্পোরেশনের সভাপতি কিয়োশি কিমুরা, যিনি জাপানে ‘টুনা কিং’ নামে পরিচিত, এই মাছটি কিনে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “বছরের প্রথম টুনা সৌভাগ্য বয়ে আনে।” নিলামের পর সাংবাদিকদের সাথে আলাপকালে কিমুরা জানান, দাম শুনে তিনি নিজেও বিস্মিত হয়েছিলেন। তিনি ভেবেছিলেন কিছুটা কম দামে মাছটি কিনতে পারবেন, কিন্তু তা সম্ভব হয়নি। তবে, মাছটি কিনতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
বিগত বছরগুলোতেও বছরের প্রথম টুনা নিলামে সর্বোচ্চ দর হাঁকানোর জন্য কিমুরা সুপরিচিত।
রিপোর্টারের নাম 






















