দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটটি যুদ্ধ থামানোর দাবি করলেও, তার বিরুদ্ধে অনেক সংঘাতে সক্রিয় অংশগ্রহণের অভিযোগ রয়েছে। এই বিতর্কের মধ্যেই এবার সরাসরি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে— ট্রাম্পের পরবর্তী নিশানায় কোন দেশ থাকতে পারে?
বিশ্লেষকদের মতে, মনরো ডক্ট্রিনের অংশ হিসেবে গোটা পশ্চিম গোলার্ধজুড়ে কেবল মার্কিন আধিপত্য বিস্তারের প্রচেষ্টায় কলম্বিয়া ট্রাম্পের পরবর্তী নিশানার তালিকায় সবার উপরে থাকতে পারে। মাদুরোকে বন্দি করার পর দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নিন্দার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট তাকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন।
এছাড়া, সমাজতান্ত্রিক কিউবাকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র হামলা না চালালেও অচিরেই তাদের পতন ঘটবে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমেরও কড়া সমালোচক ট্রাম্প। তিনি শেনবাউমকে দেশ পরিচালনার জন্য যথেষ্ট দক্ষ মনে করেন না এবং তার দাবি, নিজ দেশের মাদক চক্রগুলো নিয়ন্ত্রণে আনতে এই রাষ্ট্রপ্রধান ভীত। এমন পরিস্থিতিতে মেক্সিকোতে মার্কিন হস্তক্ষেপের হুমকিও রয়েছে।
পর্যবেক্ষকরা মনে করছেন, ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন এর মিত্রদেশ ইরানকেও পরোক্ষভাবে সতর্কবার্তা দিচ্ছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের হামলা তেহরানের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপের পথ খুলে দিতে পারে। এর আগে, সরকার বিরোধী বিক্ষোভকারীদের সহায়তা করতে ইরানে সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
রিপোর্টারের নাম 






















