সিরিয়া সরকার সম্প্রতি নতুন ব্যাংক নোট চালু করেছে। এসব নতুন মুদ্রায় দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার পরিবারের কোনো ছবি রাখা হয়নি। এক দশক ধরে চলা যুদ্ধের ফলে সিরীয় পাউন্ডের যে ব্যাপক দরপতন ঘটেছে বিশ্ববাজারে, সেই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যেই নতুন মুদ্রা চালু করা হয়েছে।
সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুনভাবে বাজারে আসা এসব নোট একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এর মাধ্যমে একটি নতুন, সমৃদ্ধ ও শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টা চলছে। বর্তমানে সিরীয় পাউন্ডের মূল্য বিশ্ববাজারের তুলনায় অত্যন্ত নাজুক, এবং দেশটিতে মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করেছে।
গত বছরের শেষ দিকে একজন কর্মকর্তা জানিয়েছিলেন, সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০১০ সালের ১৭ বিলিয়ন ডলার থেকে কমে মাত্র ২০০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই মুহূর্তে নতুন সরকারের জন্য সিরিয়ার অর্থনীতিতে সিরীয় পাউন্ডের মান বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 






















