চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয়কর্মী তাহরিমা জান্নাত সুরভীকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে এদিন দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ শুনানি শেষে তাহরিমা জান্নাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ডের এই আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।
তাহরিমার পক্ষে আইনজীবী আসাদুজ্জামান জানান, জুলাই আন্দোলনে সক্রিয় এই কর্মীর বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তবে আদালত সার্বিক বিষয় বিবেচনা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৪ ডিসেম্বর টঙ্গীর নিজ বাসা থেকে তাহরিমা সুরভীকে গ্রেফতার করেছিল পুলিশ।
রিপোর্টারের নাম 
























