আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ গণভোট। এই গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ব্যাপক প্রচার কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিলবোর্ড স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এবার গণভোট নিয়ে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের লিফলেট বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকরা ভোটারদের মাঝে গণভোটের বিষয়ে বিস্তারিত তথ্য পৌঁছে দিতে এই প্রচারে অংশ নেবেন।
গত সোমবার (৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারিকৃত এক চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়। দেশের সকল প্রাথমিক শিক্ষার আঞ্চলিক উপপরিচালক, জেলা এবং উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত ১ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী ‘গণভোট ২০২৬’ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) থেকে সরবরাহকৃত লিফলেটগুলো ব্যাপকভাবে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
রিপোর্টারের নাম 

























