বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানাতে সম্প্রতি ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এ সময় তিনি সদ্যপ্রয়াত নেত্রীর জন্য শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সহানুভূতি ও শোক প্রকাশ করেন। তিনি ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশটির সরকার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ হাইকমিশনও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করার পর মোনাজাতে অংশ নেন।
পরিদর্শনকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























