ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা, ইসির কড়া নির্দেশনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।

সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পরই প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণায় নামতে পারবেন। এছাড়া, নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পূর্বে সকল প্রকার নির্বাচনী প্রচারণা শেষ করতে হবে। নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা কঠোরভাবে পালনের আহ্বান জানিয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা, ইসির কড়া নির্দেশনা

আপডেট সময় : ০১:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬