ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে তিন শতাধিক নেতা-কর্মী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন তিন শতাধিক নেতা-কর্মী। সোমবার বিকেলে শহরের আদালত সড়কের জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া।

যোগদানকারী এনসিপির নেতৃবৃন্দরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছিল, কালের পরিক্রমায় তা থেকে দলটি সরে এসেছে। তারা আশা করেছিলেন, এনসিপি সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবে এবং ন্যায়ের রাজনীতি করবে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটি জামায়াতে ইসলামীর সাথে অবস্থান নেওয়ায় তারা গভীরভাবে হতাশ হয়েছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, এ কারণেই তারা স্বাধীনতাযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল বিএনপিতে স্বেচ্ছায় শামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্য সচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আদনান মাহিন। এছাড়াও জেলা কমিটির ১৯ জন পদধারী নেতা-কর্মী এ সময় দলবদল করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে আপাতত স্বস্তির নিশ্বাস, কাবুলসহ কিছু এলাকায় শান্তি

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে তিন শতাধিক নেতা-কর্মী

আপডেট সময় : ০১:৫৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬