ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

সুরভীর মামলার তদন্তকারী কর্মকর্তাকে আদালতের শোকজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় কর্মী তাহরিমা জান্নাত সুরভীর বয়স সংক্রান্ত তথ্য উপস্থাপনে গরমিলের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজলুল মাহদি এই আদেশ দেন।

আদালত তার পর্যবেক্ষণে জানান, মামলার এজাহারে আসামির বয়স ২১ বছর উল্লেখ করা হলেও পরবর্তীতে পুলিশ ফরওয়ার্ডিং প্রতিবেদনে তার বয়স ২০ বছর দেখানো হয়েছে। বয়সের এই অসঙ্গতি আদালতের দৃষ্টিগোচর হয়েছে। শুনানিকালে আসামিপক্ষ থেকে সুরভী অপ্রাপ্তবয়স্ক মর্মে কোনো সুনির্দিষ্ট দাবি বা আইনি আপত্তি জানানো হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে আসামির বয়স ১৮ বছরের নিচে বলে জানানো হয়েছে, যা আদালতের নজরে এসেছে এবং এতে সুরভীর প্রকৃত বয়স নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

আদালত আরও উল্লেখ করেন, এই পরিস্থিতি মামলার তদন্তকারী কর্মকর্তার চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার প্রতিফলন। মামলার সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া ও আইনি স্বার্থে আসামির সঠিক বয়স নির্ধারণ অত্যন্ত জরুরি।

এমতাবস্থায়, তদন্তকারী কর্মকর্তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আসামির মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অনলাইন ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদসহ সশরীরে আদালতে উপস্থিত হয়ে বয়সের এই অসঙ্গতির বিষয়ে সন্তোষজনক কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, জামিনের পর তাহরিমা জান্নাত সুরভী ও তার পরিবারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন। রাতে টঙ্গীতে সুরভীর বাসভবনে যান দলটির শীর্ষস্থানীয় নেতারা এবং সুরভী ও তার পরিবারের খোঁজখবর নেন। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের নাগরিক হিসেবে সুরভী যে আইনি সুযোগ পাওয়ার কথা ছিল তা তিনি পাননি এবং তার প্রতি কোনো ন্যায়বিচার করা হয়নি। তিনি আরও জানান, নির্বাচনের আগে একটি পক্ষ এনসিপির বিরুদ্ধে কাজ করছে।

প্রসঙ্গত, চাঁদাবাজিসহ কয়েকটি অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ড আবেদন মঞ্জুর হওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যেই জামিন পান গাজীপুরের তাহরিমা জান্নাত সুরভী। বিকেল তিনটার দিকে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন। জুলাই আন্দোলনে সক্রিয় সুরভীর রিমান্ডের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে তার সহযোদ্ধারা বিক্ষোভ করেন। পরবর্তীতে সন্ধ্যায় জজ আদালত তার জামিন মঞ্জুর করেন এবং রাত আটটার দিকে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান সুরভী।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে আপাতত স্বস্তির নিশ্বাস, কাবুলসহ কিছু এলাকায় শান্তি

সুরভীর মামলার তদন্তকারী কর্মকর্তাকে আদালতের শোকজ

আপডেট সময় : ০১:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬