ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় শেষ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য দেশ ও বিদেশ থেকে অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। গত সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় এই কার্যক্রমের সমাপ্তি ঘটে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন।

এর মধ্যে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। অভ্যন্তরীণ নিবন্ধিতদের মধ্যে সরকারি চাকরিজীবী ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন এবং আনসার ভিডিপির সদস্য ১০ হাজার ১০ জন রয়েছেন। এছাড়া, দেশের কারাগারগুলোতে আইনি হেফাজতে থাকা ৬ হাজার ২৮৩ জনও পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে, যার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। মোট ১২৩টি দেশে অবস্থানরত প্রবাসী নাগরিকরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

গত ১৯ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল। এই অ্যাপের সাহায্যে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন। এঁরা হলেন—নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর নিবন্ধিত ভোটাররা তাদের নিজ নিজ আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। প্রতীক বরাদ্দের পরদিন থেকেই ফিরতি ডাকযোগে ব্যালট পাঠানো যাবে। ডিজিটাল প্ল্যাটফর্মে আসনভিত্তিক প্রার্থী তালিকা, প্রার্থীর নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে তারা পোস্টাল ব্যালটে তাদের মূল্যবান ভোট দেবেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে আপাতত স্বস্তির নিশ্বাস, কাবুলসহ কিছু এলাকায় শান্তি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় শেষ

আপডেট সময় : ০১:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬