ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প: বুলেট ট্রেন বন্ধ, সুনামির আশঙ্কা নেই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মঙ্গলবার (৬ জানুয়ারি) ৬.২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের পশ্চিমাঞ্চল। দেশটির আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলের চুগোকো অঞ্চলের শিমানে প্রিফেকচার ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়। তবে, দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামির আশঙ্কা নেই।

প্রাথমিক সতর্কতা হিসেবে, একটি রুটে বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে, এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ একটি দেশ। বিশ্বের ৬ বা তার বেশি মাত্রার মোট ভূমিকম্পের প্রায় এক-পঞ্চমাংশই এই দেশটিতে ঘটে থাকে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প: বুলেট ট্রেন বন্ধ, সুনামির আশঙ্কা নেই

আপডেট সময় : ০১:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬