ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নিউ ইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মাদুরো

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার আটককৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালতে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। সোমবার ম্যানহাটনের আদালতে শুরু হওয়া ঐতিহাসিক শুনানিতে তিনি নিজেকে এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন।

আদালতে কয়েদির পোশাকে মাদুরোর সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও হাজির করা হয়। শুনানিতে তিনিও নিজেকে নির্দোষ বলে দাবি করেন। প্রায় ৪০ মিনিট স্থায়ী এই কার্যক্রমে মাদুরো ও তার স্ত্রীর বক্তব্য শোনার জন্য স্প্যানিশ অনুবাদক ব্যবহার করা হয়। তাদের পক্ষ থেকে কোনো জামিনের আবেদন করা হয়নি। আদালত মামলার পরবর্তী শুনানির তারিখ ১৭ মার্চ নির্ধারণ করেছেন। শুনানি শেষে তাদের পুনরায় ব্রুকলিনের ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক স্থাপনাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারাকাসের প্রধান সামরিক বিমানঘাঁটি ও প্রধান সামরিক দপ্তর ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এই হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।

ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে ডেলসি রদ্রিগেজ দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। জাতীয় পরিষদের বার্ষিক অধিবেশনে শপথ নিয়ে তিনি জানান, দেশের ওপর চলা অবৈধ সামরিক আগ্রাসনের ফলে জনগণের যে ভোগান্তি হয়েছে, তা লাঘব করাই তার প্রধান লক্ষ্য। এর মাধ্যমেই দেশটিতে নতুন বছরের সংসদীয় কার্যক্রম শুরু হলো।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জামায়াতের

নিউ ইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মাদুরো

আপডেট সময় : ০১:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬