ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

মেয়ার্স ঝড়ে শীর্ষে রংপুর

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম রয়্যালসকে পাঁচ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে টুর্নামেন্টের ফেভারিট রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে চতুর্থ জয়ের দেখা পেয়েছে তারা। 

১৭০ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ওপেনার লিটন দাসকে ১০ রানে হারায় রংপুর। এরপর কাইল মেয়ার্সের ঝড়ো ইনিংস দলকে ম্যাচে ফেরায়। মাত্র ২৫ বলে ৫০ রান করেন মেয়ার্স। ম্যাচ সেরাও হন তিনি। তাকে সঙ্গ দেন ডেভিড মালান। ৩০ বলে ৩০ রান করেন তিনি। এছাড়া ১৯ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩০ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদউল্লাহ। তাতে ১৮.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে রংপুর। 

শুরু থেকেই ইনিংস নিয়ন্ত্রণে ছিল রংপুরের। কাইল মেয়ার্স পাঁচটি চার ও চারটি ছক্কায় চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হন। শরিফুল ইসলামের ৩৭ রানে ৩ উইকেট শিকারে কিছুটা চাপ তৈরি করেছিল। কিন্তু শেষ দিকে মাহমুদউল্লাহ ও খুশদিল শাহর (২২) ব্যাটে সহজ জয় নিশ্চিত করে রংপুর।

হারের ফলে শীর্ষস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে চট্টগ্রাম। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। রংপুরের সংগ্রহ ৮ পয়েন্ট। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৯ রান তোলে চট্টগ্রাম। অ্যাডাম রসিংটন টুর্নামেন্টে নিজের দারুণ ফর্ম ধরে রেখে ৪১ বলে করেন ৫৮ রান। যা ছিল তার টানা তৃতীয় ফিফটি। এছাড়া অভিষেক করা হাসান নওয়াজও উপহার দেন ৩৮ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস।

পাওয়ারপ্লেতেই মোহাম্মদ নাইম (১৬) ও মাহমুদুল হাসান জয়কে (১২) হারায় চট্টগ্রাম। তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে ইনিংস গোছাতে ভূমিকা রাখেন রসিংটন ও নওয়াজ। শেষ দিকে মেহেদী হাসানের ৭ বলে অপরাজিত ১৩ ও আমের জামালের ১০ বলে অপরাজিত ১৯ রান চট্টগ্রামকে ভালো পুঁজি এনে দেয়।

রংপুরের হয়ে আকিফ জাভেদ ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

মেয়ার্স ঝড়ে শীর্ষে রংপুর

আপডেট সময় : ১১:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬